চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সনাতন ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবতে ওবায়দুল কাদেরের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবার আহবান জানিয়ে বলেছেন: দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ ও অধিকার রয়েছে।

তিনি বলেন, নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার তেমনি সনাতন ধর্মাবলম্বীদেরও সমান অধিকার রয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

অসাম্প্রদায়িক চেতনা দিয়েই গড়ে তুলতে হবে এদেশের সমৃদ্ধির সোপান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত আনার অপচেষ্টা করে যাচ্ছে।

ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের কোন ভয় নাই।

সম্প্রতি খুলনার রূপসা ও সুনামগঞ্জের শাল্লাসহ দুই একটি জায়গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দির ভাঙ্গা ও বাড়িঘরে হামলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করছেন বলে জানান।

Reneta

ওবায়দুল কাদের বলেন বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা অপচেষ্টা করে তারা কোনদিন সফল হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে তাঁর পাঁচটি উপদেশ মনে করে দিয়ে বলেন, এ পাঁচটি উপদেশের মাঝে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের অনেক সমস্যার সমাধানের সূত্র নিহিত রয়েছে।

মন্ত্রী ২০০১ সালে বিএনপি জোট সরকারের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে দিয়ে বলেন এখনও সেই ভয়াবহ স্মৃতি মুছে যায়নি, তখন সনাতন ধর্মাবলম্বীরা কত অসহায় ছিলো, শতশত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিলো,কত নারী লাঞ্চিত হয়েছিলো।

যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, অপকর্মকারীদের কোন রাজনৈতিক দল নেই। নিজ দল আওয়ামী লীগের কেউ অপকর্মে জড়িত থাকলে, তাদেরও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরজন্মাষ্টমীহিন্দু ধর্মাবলম্বী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT