চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সত্যের মৃত্যু নেই’ দিয়ে পর্দা নামছে সালমান শাহ জন্মোৎসবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে চলছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। ১৯ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা হয়।

২০ সেপ্টেম্বর উৎসবের প্রথম ছবি হিসেবে প্রদর্শিত হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’। অন্যদিকে আজ (২৬ সেপ্টেম্বর) উৎসবের পর্দা নামছে ‘সত্যের মৃত্যু নেই’ ছবিটি দিনব্যাপী প্রদর্শনের মাধ্যমে।

মাঝের দিনগুলোতে প্রদর্শিত হয়েছে সালমান শাহ’র জনপ্রিয় ছবি ‘তোমাকে চাই’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘অন্তরে অন্তরে’। শো টাইম- বেলা ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত পৌনে ৯টা। টিকিট মূল্য ১০০ ও ১৫০ টাকা।

ঢুলি কমিউনিকেশনস আয়োজিত ও টিএম ফিল্মস নিবেদিত প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় ছিল মধুমিতা প্রেক্ষাগৃহে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সালমান ভক্তরা ছুটে এসেছেন বড় পর্দায় অমর নায়কের সিনেমা দেখার জন্য।

উৎসব প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর বলেন, ‘চোখের পলকে উৎসবের সমাপনী দিন চলে এলো। অসাধারণ এক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সাধারণ মানুষের যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, সেটি এক কথায় অবিশ্বাস্য। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সালমান শাহ ভক্তদের। তারাই আমাদের উৎসবকে প্রাণবন্ত রেখেছে পুরো সপ্তাহ জুড়ে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই টিএম ফিল্মস, মধুমিতা প্রেক্ষাগৃহ, গান বাংলা ও মিডিয়া কর্মীদের। যাদের সহযোগিতা ও সমর্থন ছাড়া এত বড় উৎসব সফল করা সম্ভব হতো না। আমরা স্বপ্ন দেখি সালমান শাহ-এর ৫০তম জন্মবার্ষিকী দেশজুড়ে আরও বর্ণিল আয়োজনে করার। সেই প্রস্তুতি আমরা এরমধ্যে শুরু করেছি।’

উৎসবের সমাপনী ছবি ‘সত্যের মৃত্যু নেই’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর। যার মাত্র ৭দিন আগেই (৬ সেপ্টেম্বর ১৯৯৬) না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের এই নায়ক।

Reneta

ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, শাবানা, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীতরচনা করেছেন মাসুদ করিম।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই নায়ককে অকালে হারিয়ে যেভাবে দেশবাসী ও ভক্তরা শোকে মুহ্যমান ছিলেন এবং কান্নায় বুক ভাসিয়েছেন, ঠিক এক সপ্তাহ পর ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি মুক্তি পাবার পর তা দেখতে এসেও ঠিক একইভাবে ভক্তদেরকে কাঁদতে দেখা গেছে।

আজ (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে আবারও সেই ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে। এই সিনেমা দেখতে আসা দর্শক-ভক্তদের মধ্যে হয়তো আবারও কান্নার রোল উঠবে। এমনটাই মনে করেন সালমান শাহ স্মৃতি সংসদের প্রধান মাসুদ রানা নকীব।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে সারাদেশে।

৯০ দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এ অভিনেতা মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। মাত্র তিন বছরের অভিনয় জীবনে এমন দর্শকপ্রিয়তা চলচ্চিত্র ইতিহাসে বিরল।

১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে ওঠেন এ নায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই নন্দিত নায়কের লাশ। এ মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হলো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT