চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিতের নামে আজীবন সম্মাননা পাচ্ছেন স্করসিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

বাংলা সিনেমার কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায় নামাঙ্কিত আজীবন সম্মাননা পাচ্ছেন অস্কারজয়ী হলিউডের নির্মাতা মার্টিন স্করসিস। একইসঙ্গে এই সম্মাননা পাচ্ছেন আরেক বিশ্ববিখ্যাত হাঙ্গেরিয়ান নির্মাতা ইস্তভান জাবো।

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এমনটাই ঘোষণা করেছেন।

চলতি বছর গোয়াতে অনুষ্ঠিতব্য ৫২তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি)-র মঞ্চে এই দুই খ্যাতনামা পরিচালককে ‘সত্যজিৎ রায় আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে।

আমেরিকার দাপুটে নির্মাতাদের একজন মার্টিন স্করসিস। তার নির্মাণে বেশকিছু সিনেমা পেয়েছে কালজয়ী ছবির মর্যাদা। ‘ট্যাক্সি ড্রাইভার’ থেকে ‘দ্য আইরিশম্যান’ সবই দারুণ সফল। অন্যদিকে হাঙ্গেরিয়ান পরিচালক ইস্তভান জাবোর অপেরা নির্দেশক হিসেবেও রয়েছে সমান খ্যাতি। আশির দশকে হাঙ্গেরিয়ান ভাষায় তার তৈরি ছবি ‘মেফিস্টো’ জিতে নিয়েছিল অস্কার।

ছকভাঙ্গা ছবি তৈরির ক্ষেত্রে স্করসিস ও জাবো বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের একেকজন দিকপাল। তাদের পরিচালিত বহু ছবি সারা বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হওয়ার পাশাপাশি ভাবিয়ে তুলিয়েছে দর্শক ও ছবি সমালোচকদের। আর এ কারণেই এবছর ইফি কর্তৃপক্ষ এই দুই নির্মাতাকে আজীবন সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আজীবন সম্মাননাগোয়াট্যাক্সি ড্রাইভারদ্য আইরিশম্যানবলিউডভারতমার্টিন স্করসিসলিড বিনোদনসত্যজিৎ রায়স্করসিসহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT