চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সত্তা’ ছবিতে দুটি আইটেম গান

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:০৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সত্তা ছবির পোস্টার।

সত্তা ছবির পোস্টার।

বাংলা ছবিতে আইটেম গান এখন অবধারিত। বাণিজ্যিক ধারার এমন কোনো ছবি পাওয়া যাবে যাতে আইটেম গান নেই? তবে যদি বলা হয় এমন কোনো ছবি আছে যেটায় দুইটা আইটেম গান? একটু ভাবতে হবে। ভেবে হয়তো পাওয়াই যাবে না। তবে আগামী শুক্রবার এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন। শুক্রবার মুক্তি পাবে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত `সত্তা ছবিটি। সোহানী আলমের ‘মা’ উপন্যাস থেকে নির্মিত ছবির সংলাপ রচনা করেছেন ফেরদৌস হাসান। ছবিটি প্রযোজনা করেছেন পাবনা রূপকথা সিনেমা হলের মালিক সোহানী আলম।

আর এই ছবিতেই পাওয়া যাবে ‘গুলিস্থানের মোড়’ ও `রাজাবদল’ শিরোনামের দুটি আইটেম গান। পরিচালক জানান, ‘গুলিস্থানের মোড়’ গেয়েছেন মিলা, ‘রাজাবদল’ গেয়েছেন পুঁজা ও পান্থ কানাই। দুইটা গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ‘রাজাবদল’ গানের সঙ্গে অভিনয় করেছেন লিজা মিতু এবং কাবিলা, আর ‘গুলিস্তানের মোড়’ গানে শাকিব খানের সঙ্গে বিথি রানী।

‘সত্তা’ ছবির আইটেম গানে বিথি রানী

ছবিতে দুইটি আইটেম গান প্রসঙ্গে হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘যেহেতু সত্তা প্রচলিত ফর্মুলার ছবি  না, তাই গল্পের প্রয়োজনেই দুটি আইটেম গান রাখা হয়েছে। আরোপিত নয় বরং গল্পের চাহিদা পূরণ করতেই দুটি আইটেম গান।’

‘সত্তা’ নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে পরিচালক বলেন, ‘শুটিং শুরু হওয়ার পর থেকে মানুষের যে উৎসাহ পেয়েছি, তাতে করে “সত্তা” এখন শুধু শাকিব, পাওলি বা আমার ছবি না, এটা দেশের গণমানুষের ছবি। চলচ্চিত্রের এই দুর্দিনে “সত্তা” আলোর বার্তা নিয়ে আসবে। মানুষ “সত্তা” দিয়ে হলমুখী হবে। চলচ্চিত্র তার দুঃসময় কাটিয়ে উঠবে।’

আজ ​মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘সত্তা’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে ছবির দুই প্রধান শিল্পী শাকিব খান ও পাওলি দাম ছিলেন না।

ট্যাগ: সত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের জায়গা দিতে এই বিদায়

পরবর্তী

পাবনায় টর্নেডো, পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পরবর্তী

পাবনায় টর্নেডো, পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

চরহাইজদা ফসলরক্ষা বাঁধে বরাদ্দও ডুবে, ফসলও ডুবে

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT