চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্তরে পা দিলেন আসাদুজ্জামান নূর

১১:৫১ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
শিল্প সাহিত্য
A A

উনসত্তর পেরিয়ে সত্তরে আজ পা রাখলেন বরেণ্য অভিনেতা এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

তবে বিশেষ দিনটিতে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলেই জানিয়েছেন আসাদুজ্জামান নূর। তার নাট্যদল ‘নাগরিক’ থেকেও বিশেষ আয়োজন থাকছে না। তাই বছরের অন্য দিনগুলোর মতোই কাজের মধ্য দিয়ে সাধারণ একটি দিন কাটাবেন তিনি।

মন্ত্রী হওয়া সত্ত্বেও ‘কোথাও কেউ নেই’ নাটকের ‘বাকের ভাই’ হিসেবেই আসাদুজ্জামান নূরকে আমরা বেশি চিনি। বহু গুণে গুণান্বিত এই ব্যক্তির অভিনয় জীবন শুরু হয় মঞ্চনাটকে। দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে তিনি স্বাধীনতার থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্ত আছেন। মঞ্চে ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকে তার অভিনয় এখনো দাগ কেটে আছে অনেকের হৃদয়ে।asaduzzamn-noor4

ঈর্ষণীয় কণ্ঠ-মাধুর্যের অধিকারী আবৃত্তিকার হিসেবে আমাদের দেশে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে তিনি অনেক বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।

আসাদুজ্জামান নূর অভিনীত প্রথম টিভি নাটক ‘রঙ্গের ফানুস’। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘শঙ্খনীল কারাগার’-এ অভিনয় করেন তিনি। এরপর ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’ ও ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেন।

asaduzzamn-noor2মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন।

Reneta

আসাদুজ্জামান নূর জানান, ছোটবেলায়ও তার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হতো না। বাড়িতে হয়তো মা একটু বেশি রান্না করতেন।’

তবে জন্মদিনে নাতনি মধুরিমাকে খুব মিস করবেন বলে জানান তিনি। আবু নাজেম মোহাম্মদ আলী ও আমিনা বেগম দম্পতির বড় ছেলে আসাদুজ্জামান মোহাম্মদ আলী অভিনয় করতে এসে হয়ে যান আসাদুজ্জামান নূর। ছাত্রজীবন থেকে রাজনীতি, এরপর মুক্তিযুদ্ধে অংশ নেয়া, তারপর চাকরি আর সেখান থেকে অভিনয় শুরু করেন তিনি।

আসাদুজ্জামান নূরের স্ত্রী ডা. শাহীন আক্তার। তার এক ছেলে সুদীপ্ত ও এক মেয়ে সুপ্রভা।

তাঁর বর্ণাঢ্য জীবনের চুম্বকাংশ নিয়ে রোকসানা আমিন এর রিপোর্ট:

https://www.youtube.com/watch?v=nclkCbJOJS8

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরবাকের ভাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT