আজ সোমবার বনানীর সেতু ভবনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের গতি, কাজের মান ও কাজে সমন্বয় আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, নতুন জীবন পেয়েছি তাই সততার সঙ্গে জনগণের স্বার্থে কাজ করবো। এছাড়াও বিরোধী দলের যে পারপাস, সেটা তুলে ধরতে মির্জা ফখরুলের শপথ নেওয়াটা আবশ্যক ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
ভিডিও: মহসিন






