জাতীয় সংসদে জঙ্গিবাদ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জঙ্গি-সন্ত্রাসী এবং ধর্মের অপব্যখ্যা দিয়ে যারা অপরাধ করছে তাদেরকে যথার্থ ভাবেই নিয়ন্ত্রণ করছে সরকার।
সোমবার ১০ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশে সবার সমান অধিকার, তাই ধর্মের নামে কোন অপরাধ সরকার হতে দেবে না।
দেশের মানুষ জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।







