সচিবালয়ের লিফটে ২০ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ের নিজ অফিস কক্ষ থেকে নামার সময় লিফটে দুর্ঘটনার শিকার হলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অফিস ক্ক্ষ থেকে নামার পথে লিফটে আটকে ছিলেন তিনি। ২০ মিনিট পরে তাকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার হাত থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী চ্যানেল আইকে জানান, আমি শারিরীক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে নিম্নমানের লিফটই এই দুর্ঘটনার কারণ। সেদিকে নজর দেওয়া জরুরি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



