বাংলাদেশ

সচিবদের জন্য বাবুর্চি ও প্রহরী বাবদ ৩২ হাজার টাকার নতুন সুবিধা

বাংলাদেশ সরকার লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে, সংবিধানের সংশোধনী সম্পর্কিত সংবাদে ব্যবহারের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবুর্চি এবং প্রহরী রাখুন আর না রাখুন, মাসে ৩২ হাজার টাকা ভাতা পাবেন সকল সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা।

চলতি মাস থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে মন্ত্রিপরিষদ সচিবসহ সকল সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা তাদের বাড়িতে সরকারের দেওয়া বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী পাবেন না। পরিবর্তে তারা ১৬ হাজার করে ৩২ হাজার টাকা ভাতা পাবেন।

ওই দুটি পদে কেউ নিয়োজিত না থাকলেও সচিবদের বেতনের সঙ্গে প্রতি মাসে আরো ৩২ হাজার টাকা তাদের হিসাবে চলে যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের জন্য মূলত এটি কার্যকর হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরাও এ সুবিধা পাবেন।

এতে বলা হয়, এখন থেকে সচিবরা বাবুর্চি পদের বিপরীতে ১৬ হাজার টাকা কুক অ্যালাউন্স (বাবুর্চি ভাতা) এবং নিরাপত্তা প্রহরী পদের বিপরীতে ১৬ হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স (নিরাপত্তা ভাতা) পাবেন।

বিষয়:ভাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…