চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গী নেই, ল্যাথামের ট্রিপল সেঞ্চুরিটা করা হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছে ২৮২। সেখানে টম ল্যাথাম একাই করেছেন অপরাজিত ২৬৪ রান। টেস্ট ব্যাটিংয়ের নিখাদ উদাহরণ হয়ে লঙ্কান বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন নিউজিল্যান্ড ওপেনার। সঙ্গীর অভাবে ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও মাইলফলক ছোঁয়া হয়নি।

ইনিংসের আগা-মাথা ব্যাট করা ল্যাথামের আড়াইশ পেরোনো ইনিংসে ভর করে ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিন শেষে জয় দেখছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৫৭৮ রানের পাহাড় গড়েছে কিউরা।

২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারী লঙ্কানরা।

Banglabid

দ্বিতীয় দিনের ১২১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দলের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ল্যাথাম। বাকি সবাইকে ফেরালেও তাকে আউটই করতে পারেনি শ্রীলঙ্কান বোলাররা। টানা দুইদিন ব্যাট করে ৪৮৯ বল খেলে ল্যাথাম ২১ চারের সঙ্গে এক ছয়ে ইনিংস গড়েছেন।

আগের দিনে ৫০ রানে অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান রস টেলর তৃতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারেননি। হেনরি নিকোলস (৫০) ও কলিন ডি গ্র্যান্ডহোম (৪৯) ছাড়া এদিন কেউই তেমন সঙ্গ দিতে পারেননি ক্যারিয়ারসেরা ইনিংস খেলা ল্যাথামকে।

আগেরদিনে রাভাল ৪৩, উইলিয়ামসন ৯১ বেশ ভালোই তাল মিলিয়েছিলেন তার সাথে। এদিন সঙ্গীর অভাবে ট্রিপল সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়েও থাকতে হল দূরেই। ২৬ বছর বয়সী বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

Reneta

৪ উইকেট নিয়ে লঙ্কান বোলারদের মধ্যে সফলতম পেসার লাহিরু কুমারা। দুটি করে উইকেট আছে দিলরুয়ান পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT