চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৬ ট্রাক ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পমুখি খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১০:১৪ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

সোমবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় সিনিয়র নেতাদেরসহ সব মিলিয়ে ১৫টি গাড়ি যাওয়া অনুমতি দিয়েছে প্রশাসন।

শুরুতে উখিয়া কলেজে পৌঁছে বেগম খালেদা জিয়ার দেয়া ৪৬ ট্রাক ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

মোট ১১ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এর মধ্যে ৫ হাজার প্রসূতি ও ৫ হাজার শিশু খাদ্যও রয়েছে।

মোট ৪টি স্পটে ত্রাণ বিতরণ করা হবে। উখিয়ার বালুখালি, পালংখালি, কুতুপালং, বোয়ালমারা, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে তাদের মানবেতর জীবনের দৃশ্যপট স্বচক্ষে দেখবেন ও ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন।

ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে প্রথমে যাবেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে ডা. জাহিদ বলেন, আমাদের আগেও যেমন প্রস্তুতি ছিলো এখনো আছে। ড্যাবের চিকিৎসা সেবা টানা চলতে থাকবে বলে জানান তিনি।

গতরাত ৮টায় কক্সবাজার সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক হামলা ও বাধার সম্মুখিন হয়ে এবং লাখো মানুষের ঢল ঠেলে কক্সবাজার পৌঁছে স্বস্তি প্রকাশ করেন। কেন্দ্রের জ্যেষ্ঠ নেতা ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় কোন নেতাকে রোহিঙ্গা ক্যাম্পের দিকে না যেতে সম্পূর্ণভাবে নিষেধ করেন তিনি। কেবলমাত্র চেয়ারপার্সনের সিলেক্টেড নেতারাই থাকবেন বলে জানান।

Reneta

ক্যাম্প পরিদর্শন শেষে বেগম খালেদা জিয়া বিকেলে চট্টগ্রামের পথে যাত্রা করবেন। চট্টগ্রাম সার্কিট হাউজে তার রাত্রিযাপনের কথা রয়েছে। ৩১ তারিখ তিনি ঢাকা ফিরবেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: উখিয়াপরিদর্শনবিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT