চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালে মাশরাফী-সাকিবদের সাউথ আফ্রিকা যাত্রা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হাঁটুর ইনজুরির জন্য টেস্ট খেলেন না ২০০৯ সাল থেকে। আরেকজন ইচ্ছা করেই টেস্ট থেকে ছুটি নিয়েছেন। প্রথম জন মাশরাফী বিন মোর্ত্তজা, দ্বিতীয়জন সাকিব আল হাসান। দুজনকে এক করেছে ওয়ানডে ক্রিকেট। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে এক সঙ্গেই যাচ্ছেন মাশরাফী ও সাকিব।

এ দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গী নাসির হোসেন ও নবাগত মোহাম্মদ সাইফউদ্দিন। চার ক্রিকেটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউথ আফ্রিকাগামী বিমানে চড়বেন শনিবার সকাল সোয়া ১০টায়। রোববার ব্লুমফন্টেইনে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

টেস্ট সিরিজ শেষে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন শফিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম। থেকে যাবেন মুমিনুল হক। ওয়ানডে দলে হঠাৎ করে ডাক পান এ বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে দলে শুরুতে তাকে না রাখা হলেও তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা থাকায় একজন বাড়িয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।



সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৫ অক্টোবর। তার আগে ১২ অক্টোবর সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফী-সাকিবরা।

ঢাকায় থাকা ওয়ানডে দলের ক্রিকেটারদের সাউথ আফ্রিকা রওনা হওয়ার কথা ছিল ৯ অক্টোবর। ১০ তারিখ পৌঁছে কন্ডিশন বোঝার আগেই ১২ তারিখ ম্যাচ খেলতে নেমে যাওয়া কঠিন হওয়ায় দুই দিন আগেই সাউথ আফ্রিকার পথে যাত্রা করছেন চার ক্রিকেটার।

টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় ওয়ানডে অধিনায়ক মাশরাফীর সাউথ আফ্রিকা সফর খুবই সংক্ষিপ্ত। ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন। তার সঙ্গী হতে পারেন নাসির। টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে অভিষিক্ত সাইফউদ্দিন থেকে যেতে পারেন ওয়ানডে সিরিজ শেষেও। এই সিরিজ থেকে সাকিবকে টি-টুয়েন্টির অধিনায়ক হিসেবে দেখা যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে পুলিশের বিরুদ্ধে কৃষকদের নগ্ন করার অভিযোগ

পরবর্তী

চালের দাম কবে আগের অবস্থায় যেতে পারে?

পরবর্তী
চালের বাজারে সাদা চালের বস্তা ও ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের দাম কবে আগের অবস্থায় যেতে পারে?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল প্রেমে’ মরিয়া হওয়ার দিন

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT