চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসর্গের সেরা সময় সকাল সাড়ে ৭টা: গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
সংসর্গ

সঙ্গীর সঙ্গে সংসর্গের সবচেয়ে ভালো সময় কোনটি, জানা আছে তো? ঠিক সকাল সাড়ে ৭টা হলো একেবারে পারফেক্ট সময়। গবেষণা এমনটাই বলছে।

সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার জন্য সঠিক সময় হলো ৬.৪৫। আর এর ঠিক ৪৫ মিনিট পর সকাল ৭.৩০ হলো শারীরিক মিলনের জন্য একেবারে উপযুক্ত সময়। আর তার কারণ হলো পুরো রাতের ভালো ঘুমের পড়ে এই সময় শরীরটা বেশ চাঙ্গা থাকে। এছাড়াও এসময়ে শরীরে এনডরফিনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ একেবারে কমে যায়। ফলে দিনের বাকি সময়টা বেশ ফুরফুরে মেজাজে কাটে।

ফোরজা সাপ্লিমেন্টস–এর একটি গবেষণায় ১০০০ সুস্থ এবং কর্মঠ মানুষের ওপর জরিপ চালিয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় আরও জানা গেছে সকালে দৌড়ানোর উপযুক্ত সময় হল সকাল ৭টা। গবেষকরা জানান যে সকালের নাস্তার আগে কিছুক্ষণ ব্যায়াম করলে কিছু বাড়তি ক্যালরি খরচ করা সম্ভব। আর তার কারণ হলো এ সময় ব্লাড সুগার, গ্লাইকোসেন এবং ইনসুলিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকে। আর তারপর ৭.১৫ হলো নাস্তা করার উপযুক্ত সময়। ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই নাস্তা করে ফেলা উচিত।

গবেষণাটিতে আরও বলে হয়েছে যে ঘুম থেকে ওঠার তিন ঘণ্টা পড়ে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সচল অবস্থায় থাকে এবং কাজে মনোযোগ থাকে। তাই জটিল কাজগুলোর করার সেরা সময় হলো সকাল ৯.৪৫। আর মানসিক চাপ খুব বেড়ে যায় সকাল ১০.৪৫ এ। বিশেষ করে সপ্তাহের শুরুতে যখন হাতে একগাদা কাজ জমে থাকে, তখন মস্তিষ্কে ভীষণ চাপ পড়ে। তাই এই সময়টাতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি।

আর ঘুমানোর উপযুক্ত সময়? সেটাও জানানো হয়েছে এই গবেষণায়। রাত ১০.১০ হলো ঘুমানোর জন্য একদম সঠিক সময়। ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমই আরেকটি কর্মব্যস্ত দিনে ঝরঝরে থাকার জন্য যথেষ্ট। ডেইলি মেইল।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজঘুমদৌড়ানোমস্তিষ্কসময়সেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT