চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্যপদ ছেড়ে দেবেন লতিফ সিদ্দিকী

সোমা ইসলাম সোমা ইসলাম
১২:৩৫ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

নিজেকে নির্দোষ দাবী করে, সংসদ সদস্য পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের এমপি আবদুল লতিফ সিদ্দিকী। স্পিকারের মাধ্যমে শিগগিরই পদত্যাগ করবেন তিনি। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন বলেই তিনি এ কাজ করছেন। নির্বাচন কমিশনের শুনানি স্থগিত করারও অনুরোধ করেছেন তিনি। তার আবেদনে সাড়া দিয়ে ২ সপ্তাহের জন্য শুনানী মুলতবী করেছে ইসি।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হজ্ব নিয়ে বির্তকিত মন্তব্য করায় মন্ত্রীত্ব এবং আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হতে হয় আবদুল লতিফ সিদ্দিকীকে। একই অপরাধে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে আওয়ামী লীগ। নিজের সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি। শেষ পর্যন্ত আদালত লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের এখতিয়ার নির্বাচন কমিশনের বলেই নির্দেশ দেন।

নির্দেশনা এবং ইসির পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১ টায় ইসির শুনানীতে সশরীরে হাজির হন আব্দুল লতিফ সিদ্দিকী। উপস্থিত ছিল আওয়ামী লীগের প্রতিনিধি দলও। রুদ্ধদ্বার শুনানীর শুরুতেই লতিফ সিদ্দিকী শুনানী মুলতবী করার জন্য সিইসিকে অনুরোধ করেন। ঘোষণা দেন পদত্যাগ করার।

লতিফ সিদ্দিকী বলেন, যা প্রচার হয়েছে তা আমার নামে মিথ্যা প্রচার হয়েছে। তাই বর্তমান পরিস্থিতি বিষয়ে একটু বিলম্বে আমি অবগত হয়েছি। আমার নেতা চাননা যে আমি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করি। আমার কাছে মূল্যবান হলো জনগণের ভালোবাসা, নেতার আস্থা ও আনুগত্য। যেহেতু আমি অনুগত তাই আমি কমিশনকে বলেছি আজকের এই শুনানি মুলতবী করা হোক। মাননীয় স্পিকার বরাবর আমি আমার পদত্যাগপত্র পৌঁছে দেব।   

মাত্র ২০ মিনিটেই শুনানী শেষ হয়ে যায়। নির্বাচন কমিশন বলছে ২ সপ্তাহের মধ্যে লতিফ সিদ্দিকী যদি পদত্যাগ করেন তাহলেও ৬ সেপ্টেম্বর শুনানী অনুষ্ঠিত করবে ইসি।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, উনি বলেছেন উনি রিজাইন করবেন সেজন্য তাকে একটা সময় দেওয়া হোক। স্বাভাবিকভাবে ১২০ দিনের মধ্যে শেষ করার জন্য আইন নির্দিষ্টভাবে আমাদের ব্যবস্থা আছে। আমরা সময় দিয়েছি।

Reneta

দেশ এবং দলের কারণে পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য আবদুল লতিফ সিদ্দিকীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লতিফ সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT