একাদশ জাতীয় সংসদ তথা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়।
শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরশাদ বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে।








