চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে পাট নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন: পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিপণনে প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি আজ সংসদে বিরোধীদলের সদস্য মো. মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন: পদক্ষেপ হিসাবে অভ্যন্তরীণ বাজারে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ১৯টি পণ্যের মোড়কীকরণে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় বাজারে ১৯টি পণ্যের মোড়কীকরণে পাটের তৈরি ব্যাগ ব্যবহার নিশ্চিতকরণে প্রত্যেক জেলা বা উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

পাটমন্ত্রী বলেন: পাট খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার ‘পাট আইন-২০১৭’ এবং ‘জাতীয় পাটনীতি-২০১৮’ প্রণয়ন করেছে। নতুন পণ্য উদ্ভাবন, বিপণন এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি) ক্ষুদ্র প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে।
তিনি বলেন, নতুন পণ্য উদ্ভাবনের লক্ষ্যে নানা ধরনের গবেষণা অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন: পাটপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহের সহযোগিতায় পাটপণ্যের প্রদর্শনী ও প্রচারের পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারি দলের সদস্য মো. আব্দুল আজিজের অপর এক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন: গত অর্থবছরে দেশে ৬ লাখ ১৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান, ভারত, চীন, নেপাল, আইভরিকোস্ট, জিবুতি, ভিয়েতনাম, ব্রাজিল, এলসালভেদর, রাশিয়া, যুক্তরাজ্য, তিউনিশিয়া এবং জার্মানিতে পাট রপ্তানি করা হয়েছে।

Reneta

যোগ করেন: পাটের বাজার উন্মুক্ত বিধায় সরকার কর্তৃক পাটের মূল্য নির্ধারণ বা বৃদ্ধি করা হয় না। পাটের আঁশের গুণাগুণ এবং বাজার চাহিদার ওপর ভিত্তি করে পাটের মূল্য হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম দস্তগীর গাজীপাটবস্ত্র ও পাট মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT