চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার পর জাতীয় সংসদে অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।

এসময় সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সপ্তাহের শেষ কার্যদিবসে উপস্থিত সংসদ সদস্যরা দাবি করে বলেন, বিএনপি জামায়াত ও জঙ্গীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, আন্দোলনের নামে নিরীহ মানুষকে হত্যা করে, তাই তাদের বিচার হওয়া উচিত।

Banglabid

বিদেশের মাটিতে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ অভিহিত করায় বাংলাদেশের মাটিতে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান ক্ষমতাসীন জোটের শরিক দল তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

নজিবুল বশর মাইজাভান্ডারি বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। কারণ উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ৫ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়ার নির্দেশে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে প্রায় দেড়’শ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে।  আমরা বারবারেই বলেছি বিএনপি সন্ত্রাসী দল। জামায়াত-শিবির এবং যুদ্ধাপরাধীদের যারা প্রশ্রয় দেয়, যারা রাষ্ট্রবিরোধী শক্তিদের প্রশ্রয় দেয়, তারা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড করে।

তিনি বলেন, খালেদা জিয়া যে অগ্নি সন্ত্রাস করেছেন, তাই আজকে বিদেশের মাটিতে তাদেরকে একটি সনদ ধরিয়ে দেয়া হয়েছে। তারা তার পুরস্কার পেয়েছে এবং তারা সমগ্র বিশ্বে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিদেশের মাটিতে বিএনপির নাম নিলে তাদের কোন লোককে আশ্রয় দেয়া হচ্ছে না।

Reneta

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, অবিলম্বে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলেছেন, বাংলার মাটিতে অগ্নি সন্ত্রাসের বিচার হবে এবং এটা আমরা বিশ্বাস করি। শেখ হাসিনা এ পর্যন্ত যা বলেছেন, প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন।

১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তারা যে ধ্বংসাত্মক কাজ করেছিলো আগামী নির্বাচনের আগে আবারো করতে পারে বলেও অাশঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

না ফেরার দেশে হাবিবুল বাশারের বড় ভাই

পরবর্তী

বাদ পড়ার দিনে আবাহনীর সান্ত্বনার জয়

পরবর্তী

বাদ পড়ার দিনে আবাহনীর সান্ত্বনার জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT