চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংসদের আগামী অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হোক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ১৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী।

তিনি জানান, সম্পাদক পরিষদ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধী নয়। সম্পাদকরা চান সংসদের আগামী অধিবেশনে আইনটি সংশোধন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক।

সোমবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার দাবিতে মানববন্ধন করছে সম্পাদক পরিষদ। এসময় পরিষদের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ এবং ৫৩ ধারা নিয়ে সম্পাদকরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন।

এর আগে আইনটি জাতীয় সংসদে পাস করার পর সম্পাদক পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেয়। কিন্তু তথ্যমন্ত্রীর অনুরোধে সেই কর্মসূচি বাতিল করা হয়।

তথ্যমন্ত্রী তখন আইনটি নিয়ে আইনমন্ত্রী, তথ্য ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের আলোচনার প্রতিশ্রুতি দেন। তথ্যমন্ত্রীর অনুরোধে সম্পাদক পরিষদ মানববন্ধন কর্মসূচি বাতিল করে এবং ৩০ সেপ্টেম্বর ওই তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে।

Reneta

বৈঠকে তিন মন্ত্রী প্রতিশ্রুতি দেন, মন্ত্রিসভার ৩ বা ১০ অক্টোবরের বৈঠকে তারা সম্পাদকদের উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করবেন এবং সম্পাদকদের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর জন্য মন্ত্রিসভার অনুমতি চাইবেন। এছাড়াও মন্ত্রীরা আশ্বাস দেন, এই আইনের এমন একটি সংস্করণ রচনার চেষ্টা করা হবে যা সব মহলের কাছে গ্রহণযোগ্য হয়।

সম্পাদক পরিষদের অভিযোগ, ‘সেরকম কোন উদ্যোগ নেয়া হয়নি। তিন মন্ত্রী কেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না, তা আমাদের জানানোর প্রয়োজনও মনে করেননি। আমরা মনে করি এটি সেই প্রতিশ্রুতির বরখেলাপ।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনমাহফুজ আনামলিড নিউজসম্পাদক পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT