চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপ রাজনীতি এখন কোন অবস্থায় এসে দাঁড়ালো?

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৯:৫২ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সংলাপ

সংলাপ আর সংলাপের রাজনীতি। বিগত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ।

আলোচিত সংলাপে প্রথমে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন। সেই আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয় সেই আলোচিত সংলাপ।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছেন বিকল্পধারার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রধানমন্ত্রীর সংলাপের কথা রয়েছে জাপা, ইসলামী ঐক্যজোট এবং বামফ্রন্টেরও।

প্রথম দফা সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সীমিত পরিসরে আরেকদফা বসতে চেয়েছেন ড. কামাল হোসেন। এই সংলাপের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইসিকে তফসিল ঘোষণা না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

কিন্তু ইসি প্রস্তুতি নিচ্ছে তফসিল ঘোষণার, রাষ্ট্রপতির সঙ্গে তাদের আলাপও এর মধ্যে সম্পন্ন হয়ে গেছে। আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করবে ইসি।

চারদিকে বহুমুখী মতের এরকম অবস্থায় সংলাপ, নির্বাচন ও রাজনীতির ভবিষ্যৎ কী?

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকার সংলাপের কথা বলছে।  যদিও ওবায়দুল কাদের বলেছেন, ৭ নভেম্বরের পরে আর সংলাপ নয়।  তবে সেই নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে জানুয়ারিতে চলে যাচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না।

নির্বাচনের ভবিষ্যত বিষয়ে তিনি বলেন, তা নির্ভর করবে সরকারের কনফিডেন্সের উপরে। এখন আলোচনা যে ফর্মে হয়েছে, তাতে যদি মনে হয় বিরোধীরা নির্বাচনে চলে আসবে তাহলে নির্বাচন যথাসময়ে হয়ে যাবে। সরকার এখন বিএনপির নার্ভের টেস্ট নিবে বলেই মনে হয়।

ড. শান্তনু মজুমদার

ড. কামাল হোসেনের দ্বিতীয় দফা সংলাপ সম্পর্কে তিনি বলেন, ড. কামাল হোসেন বিশেষজ্ঞ নিয়ে সীমিত পরিসরে আলোচনার যে কথা বলেছেন, সেটা হয়তো কার্যকর হবে। দুই পক্ষের মধ্যে অমিলগুলো এভাবে ওপেনলি জানানো সম্ভব হয় না।  সেটা সীমিত পরিসরে যেতে পারে।

‘রাজনীতিতে অমিল খুব বেশি থাকলে ক্যামেরার সামনে বলা সম্ভব না।  আওয়ামী লীগ কোনো সুযোগ দিতে চাইলে ভোটারের কথা চিন্তা করে সেটা বলতে পারবে না এবং বিএনপির অস্তিত্বের কোনো ছাড়ের প্রশ্ন আসলেও তারা সেটা বলতে পারবে না। কিন্তু সীমিত পরিসরে তারা বুঝতে সক্ষম হবে কে কতটা ছাড় দিতে পারবে। ’

তবে, তার মতে, এখন বিএনপিকে ভাবতে হবে তারা কি ফেসভ্যালুর দিকে থাকবে না ভোটের দিকে থাকবে। এই সংলাপের একটা সিম্বলিক ভ্যালু আছে, জনগণ আশ্বস্ত হবে যে কেউ অন্তত আগুনসন্ত্রাস ঘটাবে না।  বিএনপি নিশ্চয়ই হিসাব করবে যে তাদের অবস্থাটা কি হবে।

‘অনেকেই চিন্তা করে ঘাড় ধরে দলগুলোকে বসিয়ে দিলেই হবে, তাতে তো আর সমাধান আসবে না। দুটি দলের আদর্শ পুরোপুরি ভিন্ন। তাই যদি কোনো ডিল হয়, সেটা হবে সীমিত পরিসরেই।’

সংলাপও খুব বেশিদিন চলবে না বলে মনে করেন এই রাজনীতি বিশেষজ্ঞ। বলেন, তাহলে তো নির্বাচন পেছাবে। এখন একটা মাইন্ড গেমের দিকে আমরা ঢুকেছি। আওয়ামী লীগকেও ভাবতে হবে। যদি নির্বাচন করতে চায় তাহলে এসব সংলাপ শেষ করতেই মধ্য নভেম্বরে আর পেছাতে চাইলে আরো বেশি ক্রিয়া-প্রতিক্রিয়া থাকবে।

‘তবে এই দেশের রাজনীতিতে এন্টি আওয়ামী লীগ, এন্টি মাইনরিটি, এন্টি ভারত, এন্টি যাই বলি, সেটার ভোটব্যাংক বিএনপি। তাদের ভাগাভাগিটাও আওয়ামী লীগকেই করতে হবে। যেমন জাতীয় পার্টিকে তারা ভাগ করে রাখতে পেরেছে। বিএনপিও নিশ্চয়ই ভাববে, তাদের সবদিকই হারাতে হয় কিনা।  ’

ফিরোজ-উল-হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারি অধ্যাপক ফিরোজ-উল-হাসান বলেন,  সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো বিরোধিতা নেই। তফসিল ঘোষণা করবে ইসি, আর সংলাপ করবে রাজনৈতিক দল। সংলাপের মধ্যে দিয়ে ভালো নির্বাচন হয় এবং সংলাপ যত বেশি হবে নির্বাচনের পথ তত বেশি সহজ হবে। এখন সংসদ শেষ, সংবিধান পরিবর্তন সম্ভব না। ভালো সরকারের অধীনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন ড. কামাল হোসেন।  তফসিল ঘোষণা হয়ে যেতে পারে, তবে সংলাপ যত বেশি হবে তত ভালো।

সংলাপ যদি বেশি বেশি হয় তাহলে সংলাপের পরও কোনো দল নির্বাচনে না এলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলে মনে করেন তিনি। ‘সংলাপের পরেও কোনো বিশেষ দল নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে হয় না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. কামাল হোসেননির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT