চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপের আহ্বান বিএনপির স্টান্টবাজি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
আলোচনাসভায় অংশ নেওয়া রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপের যে আহ্বান জানিয়েছে তাকে দলটির রাজনৈতিক স্টান্টবাজি (ভাঁওতাবাজি) হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রেখে কাদের বলেন: নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার, এটা সুযোগ নয়। সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে বিএনপি নির্বাচন করবে? তাহলে সংলাপে বসার কী প্রয়োজন!’

এটাকে দলটির রাজনৈতিক স্টান্টবাজি আখ্যা দিয়ে তিনি বলেন: সংলাপের আহ্বান বিএনপির স্টান্টবাজি। সংলাপের কথা যতই বলে, সংলাপের মানসিকতা তাদের মাঝে নেই। সংলাপ তারা চায় না, সংলাপের ইচ্ছা থাকলে সেদিন নোংরা ভাষায় সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করতো না।

তবে, সংলাপের আহ্বান একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এ নেতা বলেন: এখন কারও সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই। আগামী দিনে পরিস্থিতির প্রয়োজনে হলে সংলাপ হবে। তবে সেটা বিএনপির সাথেই হতে হবে এমন কোনো কথা নেই। অন্য কারো সাথেও হতে পারে।

খালেদা জিয়া নিজেই সংলাপের সকল পথ বন্ধ করেছেন অভিযোগ তিনি বলেন: সংলাপের রাস্তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই বন্ধ করেছেন। টেলিফোনে প্রধানমন্ত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। অশ্রাব্য ভাষার ব্যবহার করেছিলেন। সেদিন প্রধানমন্ত্রীর আহ্বানে গণভবনে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অন্যরকম হতো।

Reneta

সরকারের চারবছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন তাকে আগামী নির্বাচন নয় আগামী প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক ভাষণ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: ভাষণে জনগণ খুশি হয়েছে কিন্তু অখুশি হয়েছে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT