চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ২০২১ ও নেভি ডিফেন্স এক্সিবিশন ২০২১ শেষে দেশে ফিরেছেন  নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

আজ শনিবার তিনি দেশে ফিরেন।  এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

শনিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান এনএভিডিইএক্স-২০২১ ও জিইএস আইডিইএক্স ২০২১ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পাশাপাশি তিনি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় পরিদর্শন করেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করা যায়।

Reneta

উক্ত মহড়ায় যোগ দিতে নৌবাহিনী প্রধান গত ১৮ ফেব্রুয়ারিতে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌবাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT