চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

সংসদে দলের বিপক্ষে ভোটদানে সংসদ সদস্যপদ শূণ্য ঘোষণা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হাইকোর্টে আবার রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিটটি করেছেন। এই আইনজীবীর করা একই রিট আগে আবার খারিজ হয়েছিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সে রিটের শুনানি নিয়ে দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ কেন বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেন।

অপিরদিকে, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে বলেন, সংবিধান প্রণয়নের পর যেভাবে ৭০ অনুচ্ছেদ সংবিধানে সন্নিবেশন করা হয়েছে সেভাবে এটি রয়েছে। এর যৌক্তিকতা নিয়ে অতীতে কোনো সরকার বা সংসদে এমনকি জনগণও প্রশ্ন উত্থাপন করেননি। হাইকোর্টের দ্বিধাবিভক্ত এই আদেশের পর বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। সে ধারাবাহিকতায় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেয়া রায়ে বলা হয়, ‘সংবিধানের এই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়। এই অনুচ্ছেদ গণতন্ত্রের রক্ষাকবচ। এই অনুচ্ছেদ ১৯৭২ সালে প্রণীত আদি সংবিধানেরই অংশ। পঞ্চদশ সংশোধনীতেও এই অনুচ্ছেদের  কোন ধরনের পরিবর্তন আনা হয়নি। যেহেতু এটা আদি সংবিধানের অংশ সেহেতু তা চ্যালেঞ্জ করার এখতিয়ার নেই। দেশের কোনো আদালতও এই অনুচ্ছেদ অবৈধ বা বাতিল করতে পারে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭০ অনুচ্ছেদসংবিধানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT