চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংসদে আমরা আবারও ষোড়শ সংশোধনী পাস করবো এবং আদালত তা বাতিল করলে অনবরত পাস করতে থাকবো। দেখি তা কতদূর যায়।

শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম।

অর্থমন্ত্রী আরও বলেন, বিচারকরা জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।

এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে ১ আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯৯ পৃষ্ঠার  রায় প্রকাশ করা হয়।

প্রকাশিত রায়ে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বহাল রাখা হয়েছে। এবং নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার ভূমি পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ড. আবুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়রম্যিান আশফাক আহমদ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টের বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ‘জেমস বন্ড’ ছবি ‘শ্যাটারহ্যান্ড’

পরবর্তী

‘ওয়ানাক্রাই’ ভাইরাস ঠেকানো ব্রিটিশ তারকা ভাইরাস ছড়ানোর দায়ে আটক

পরবর্তী

'ওয়ানাক্রাই' ভাইরাস ঠেকানো ব্রিটিশ তারকা ভাইরাস ছড়ানোর দায়ে আটক

একজন উপাচার্য এবং আমাদের দোষারোপের সংস্কৃতি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT