চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদমাধ্যমের নকল সাইট তৈরির ‘মূল হোতা’ এনামুল: র‌্যাব

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:৫১ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

সাম্প্রতিক দেশের প্রথম সারি কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটের আদলে নকল সাইট তৈরি করছিল একটি মহল। র‌্যাব বলছে, সেসব নকল সাইটের তৈরির মূল হোতা কোরিয়া প্রবাসী এনামুল হক মনি।

শনিবার সকালে রাজধানী উত্তরার বিমানবন্দর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত পৌনে ১টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ঈশ্বরদী থেকে ঢাকায় আসছিল এনামুল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা প্রথম আলো, বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউন থেকে অভিযোগ পাই যে তাদের ওয়েব সাইটের আদলে নকল সাইট তৈরি করে একটি মহল পাঠকদের বিভ্রান্ত করে ভুয়া সংবাদ প্রকাশ করছে। এ বিষয় নিয়ে কাজ করতে গেলে আমরা এনামুলের খোঁজ পাই। তিনি এসবের মূল হোতা।

মহিউদ্দিন ফারুকী বলেন, এনামুল কোরিয়ায় বসে ২২টি জাতীয় পত্রিকার ওয়েব সাইটের হোস্টিং ডোমেইন কিনে তাদের আদলে ভুয়া সাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভুয়া পেজ তৈরি করে প্রচার করত।

এনামুলের গ্রেপ্তার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কাজ শুরুর পর আমরা এনামুলের শ্বশুরবাড়ি জামালপুর ও তার গ্রামের বাড়ি পাবনায় যাই। সেখানে খোঁজ নেই, পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আইনের আওতায় নিয়ে আসি।

এনামুলের পরিবার তাকে অপহরণ করা হয়েছে বলে গণমাধ্যমে যা বলেছে সে সম্পর্কে র‌্যাব বলছে, তাদের ধারণা এনামুল ইচ্ছাকৃতভাবে অপহরণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ভিন্ন পথে নিয়ে নিজে কোরিয়া চলে যাওয়ার ছক কষেছিল।

Reneta

এ বিষয়ে মহিউদ্দিন ফারুকী বলেন, এনামুলের পরিবার দাবি করেছিল কয়েক ঘণ্টার ব্যবধানে তারা ৪টি বিকাশ একাউন্টে এক লাখ টাকা অপহরণকারীদের দিয়েছে, কিন্তু ৪টি মোবাইল দিয়ে ৬০ হাজার টাকার বেশি পাঠানো সম্ভব নয়।

তিনি বলেন, এনামুলের পরিবারও চেয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর মনোযোগ ভিন্ন দিকে নিয়ে যেতে, এই ব্যাপারে যদি আমাদের কর্তৃপক্ষ তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে বলে যে কেন তারা এমনটা করল তাহলে আমরা সেটা করবো।

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুলর‌্যাবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT