চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাতে যাবে না আওয়ামী লীগ: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো সংঘাতে যাবো না। কোনো কাউন্টার মিটিংও করবো না। পাল্টাপাল্টি কোনো সমাবেশও করবো না। কোনো প্রকার দখলের মধ্যে আমরা নেই।

সোমবার বিকেলে রাজধানীর শান্তিনগর মোড়ে দলীয় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কেউ রাস্তা দখল করতে পারবে না। রাস্তার মালিক দেশের জনগণ। এই রাস্তা কাউকে দখল করতে দেওয়া হবে না। সে হোক সরকারি দল আর বিরোধী দল।

Banglabid

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ঢাকা অচল, বাংলাদেশ অচল এ ধরনের কথা বলবেন না।’

আন্দোলনে ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন, বিএনপি নেতারা ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন।

‘‘আমি বলে রাখতে চাই, আপনারা যদি ঢাকা অচল করতে আসেন বাংলাদেশের জনগণ বিএনপিকে অচল করে দেবে। তাই অচলের হুমকি দিবেন না।’’

Reneta

জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের মালিক জনগণ। সরকার কে থাকবে না থাকবে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণই সেটা ঠিক করবে। কিন্তু রাস্তা দখল করতে আসলে জনগণ তার সমুচিত জবাব দেবে।

এ সময় তার বক্তব্যে দলীয় শৃঙ্খলার বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে। আবার আশে পাশে অনেক প্রার্থী দেখতে পাচ্ছি। দলে প্রতিযোগিতা থাকবেই। সেই প্রতিযোগিতা হতে হবে সুষ্ঠু প্রতিযোগিতা। কারও বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো যাবে না।

সারাদেশে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনিটরিং টিম কাজ করছে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মশারির মধ্যে মশারি টাঙাবেন না, ঘরের মধ্যে ঘর তুলবেন না। আমাদের অনেক নেতা আছেন, চায়ের দোকানে বসে বিএনপি-জামায়াতের সমালোচনা করার পরিবর্তে নিজের দলের সমালোচনা করেন। এরা দলের বন্ধু নয় শত্রু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাকিস্তানকে হারানোর জন্য আমরা প্রস্তুত’

পরবর্তী

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা!

পরবর্তী

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা!

ঢাবি অধ্যাপককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT