রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। সংঘর্ষের পর থেকেই ঘটনার সূত্রপাত ঘটানো দোকান দুটি বন্ধ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় বিএনপির ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার তিনশ’ জনকে আসামি করা হয়েছে।







