চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগ্রাম সম্পাদককে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে হাইকোর্টের দেয়া ১ বছরের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান আবুল আসাদের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১৩ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবুল আসাদকে জামিন না দিয়ে বিষয়টি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি জন্য উপস্থাপন করতে বলেন।

সে অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আবুল আসাদকে ১ বছরের জামিন দিয়ে রুল জারি করেন।

ওইদিন হাইকোর্টে আবুল আসাদের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Reneta

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংগ্রাম পত্রিকায় একটি  প্রতিবেদন প্রকাশিত হয়।

এমন প্রেক্ষাপটে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয় ভাঙচুর হয় এবং পরে পুলিশ গিয়ে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

পরবর্তীতে হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল  ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করেন।

সে মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ছাড়াও পত্রিকাটির প্রধান প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এবং বার্তা সম্পাদক সাদাত হোসেনসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়।

এরপর মামলার ধারাবাহিতায় রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আবুল আসাদকে কারাগারে পাঠান ঢাকার আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংগ্রাম সম্পাদকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT