কক্সবাজারের চকরিয়ার পেকুয়ার সাংসদ জাফর আলম বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা জনপ্রতিনিধিদেরই নিশ্চিত করতে হবে।
আজ শনিবার সকাল ১০টায় পেকুয়া থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশে থেকে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতে পেকুয়া-চকরিয়ার কমিউনিটি পুলিশংকে আরও গতিশীল ও গুরুত্ববহ করে সাজানো হবে বলেও জানান জাফর আলম।
তিনি বলেন, “শান্ত অঞ্চল হিসেবে পরিচিত পেকুয়ায় যারা অশান্তি সৃষ্টি করবে তাদের স্থান এ জনপদে হবে না। সাম্প্রদায়িক অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বাংলায়। আইন শৃঙ্খলা বাহিনী ও সচেতন সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে এই অপশক্তিকে।”









