চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংক্রামক রোগ প্রতিরোধে চীনে নতুন আইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A
চীন

সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি নতুন জৈবসুরক্ষা আইন (বায়োসিকিউরিটি ল’) পাস করেছে চীনের শীর্ষ বিচারবিভাগীয় কর্মকর্তারা।

সেখানকার রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি শনিবার এই আইনের পক্ষে ভোট দেয়। ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন আইনটি।

নতুন আইনটি জৈব সুরক্ষার ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য পদ্ধতি প্রতিষ্ঠা করবে। এর মধ্যে ঝুঁকি নিরীক্ষণ ও প্রারম্ভিক সতর্কতা, ঝুঁকি তদন্ত ও মূল্যায়ন এবং তথ্য ভাগাভাগি রয়েছে।

নতুন আইনে বড় আকারে উদীয়মান সংক্রামক রোগ, মহামারী এবং হঠাৎ প্রাদুর্ভাব হওয়া রোগ নিয়ে জৈব-প্রযুক্তি গবেষণা, উন্নয়ন ও প্রয়োগসহ নির্দিষ্ট জৈবসুরক্ষা ঝুঁকি প্রতিরোধ ও সাড়া দেওয়ার বিধান থাকবে বলে জানিয়েছে সিনহুয়া।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরে মে মাসে চীন ঘোষণা করেছিল বছরের শেষের দিকে জৈবসুরক্ষা আইন পাস করতে চায় তারা।

করোনাভাইরাসের বিস্তার রোধে আক্রমণাত্বক পদক্ষেপের পরে চীন তাদের অভ্যন্তরীণ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দেশটির পূর্ব উপকূলীয় শহর কিংডাওতে গত সপ্তাহে নতুন সংক্রমণ ধরা পড়লেও গত দুই মাসে স্থানীয় কারও সংক্রমণের খবর মিলেনি সেখানে।

Reneta

বিদেশ থেকে আসা ১৩ জন আক্রান্তের মধ্য দিয়ে চীনে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৭২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনসংক্রামক রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT