চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংকট সময়ে আমাকে ধৈর্য্য ধরতে বলেছেন আইভী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
আইভীর সঙ্গে অপু বিশ্বাস

ডিভোর্সের খবর নিয়ে সম্প্রতি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিনত হয়েছেন শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস দম্পতি। অপুকে নিয়ে আর সংসার করতে আগ্রহী নয় বলে এরইমধ্যে তাকে ডিভোর্স লেটারও পৌঁছে দিয়েছেন শাকিব। এমতাবস্থায় ব্যক্তিগত জীবন নিয়ে স্ট্রাগলের মধ্য দিয়ে সময় পার করছেন অপু বিশ্বাস। নারীর এই দুঃসময়ে অপু বিশ্বাসের পাশে এসে নারী হিসেবে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ইকবাল হাবিব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই উপস্থিত ছিলেন। আর সেখানে আয়োজকদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নারায়ণগঞ্জ ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জানিয়ে বুধবার বিকালে চ্যানেল আই অনলাইনকে অপু বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জ ক্লাবে আমাকে বিশেষ সম্মাননায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম দেখেই আমি এই অনুষ্ঠানে যেতে বেশী আগ্রহী হয়েছি। কারণ, উনাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। ভেতর থেকে তাকে শ্রদ্ধা করি। এই সমাজে নারী হিসেবে তিনি যে স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আছেন, উনার জন্য গর্ব বোধ করি।

আইভীর সঙ্গে দেখা করার অনেক সাধ ছিলো জানিয়ে অপু বিশ্বাস বলেন, নারী যে শুধু ঘরে বসে ভাত রান্না করার জন্ম জন্মায়নি, সমাজের সব কর্মকাণ্ডে অন্য সবার মতো নেতৃত্ব দিতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে এটার প্রমানতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। একই কারণে নারায়ণগঞ্জের মেয়র আইভীকেও এইজন্য আমার ভীষণ পছন্দ। যখন শুনলাম নারায়ণগঞ্জ ক্লাবের অনুষ্ঠানে তিনিও উপস্থিত থাকবেন, তখন ভাবলাম যাই, যদি আইভী আপার সাথে দেখা হয়!

পছন্দের মানুষের সঙ্গে কি কথা হল?-জানতে চাইলে অপু আরো বলেন, তিনিতো স্টেজে ছিলেন না। স্টেজের সামনে অতিথি কর্নারে বসেছিলেন। কিন্তু আমি উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং নিজের পছন্দের কথা জানালেন তিনি নিজে থেকেই স্টেজে ওঠে আসেন। এবং এসেই আমাকে জড়িয়ে ধরেন। বললেন, নিজের কাছে যেন সৎ থাকি। সব সময় ভালো যাবে না। খারাপ সময়ে নিজের উপর আত্মবিশ্বাস রাখার কথা বললেন। যতো সংকটই আসুক আমাকে তিনি ধৈর্য্য ধরতে বললেন। আমাকে যে সম্মান তিনি দেখিয়েছেন এতে আমি আপ্লুত।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআইভীমেয়রশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ নিয়ে কাড়াকাড়ি না করে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করুন: জ্যোতি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT