চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটের জন্মদিনে ‘জয়ের শপথ’ই মেসির কেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জন্মদিন। মানে আরও একটু বড় হয়ে যাওয়া। নতুন করে জীবনের মোড় নেয়া। জীবন যুদ্ধে আরও এক নতুন অধ্যায়। লিওনেল মেসির জীবনে আরও একটি নতুন দিন। তবে এবারের দিনটা একটু ভিন্ন। ৩১তম জন্মদিনটা যে এক মহাসংকটের মধ্যদিয়ে কাটাতে হচ্ছে মহানায়ককে।

জন্মদিনে এবার অবশ্য আনন্দ উল্লাস নেই মেসি ও তার দলের। সংকটের জন্মদিনেও একটাই কাজ তাদের, নাইজেরিয়া জয়ের শপথ।

১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্মগ্রহণ করেন মেসি। ৩০টি বছর পাড়ি দেয়ার পর সত্যিই জীবনের এক নতুন বাঁকে দাঁড়িয়ে তিনি। বিশ্বকাপের দুই ম্যাচ পর প্রায় নিঃস্ব।এমন জন্মদিন তিনি চাননি। চায়নি তার পরিবার, দল ও সমর্থকরাও।

মা-স্ত্রী সন্তান সবাই তার পাশে রয়েছেন। কিন্তু মেসি…? তার মন খারাপ। বিষণ্ন নিজের পারফরম্যান্স নিয়ে। দেশকে তিনি খুশি করতে পারছেন না। ভক্তদের মুখে হাসি ফোটাতে পারছেন না। উল্টো ব্যর্থতা সম্বল করেই খালি হাতে মাঠ ছাড়ছেন।

এখন চারদিকে একটাই প্রশ্ন মেসি কি হেরে যাচ্ছেন ? নায়ক হার স্বীকার করে নিচ্ছেন? এমন চিত্র দেখতে চায় না বিশ্ব ফুটবল। চায় মেসি ফিরে আসুক। লিও জন্মদিনেই ফিরে আসার শপথ নিক আর্জেন্টিনা।

ম্যারাডোনা থেকে মারিও কেম্পেস, বিলার্দো থেকে বরুচাগা- সবাই বলছেন, মেসি ঘুরে দাঁড়াবেন। সবাই যখন নিজেদের কথা বলছেন, মেসির চোখে তখন শুধুই নাইজেরিয়া। জিতেই জন্মদিনের কেক কাটতে চান তিনি। কিন্তু ভক্তদের কাছে আজই শুভ জন্মদিন, মেসি।

Reneta

চরম চাপে থাকা মেসি শনিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। একই রকমভাবে অনুশীলন করেছে পুরো দল। পদত্যাগ-ছাটাইয়ের গুঞ্জন উঠলেও অনুশীলনে আগের চেয়ে বেশি সিরিয়াস দেখা গেছে কোচ হোর্হে সাম্পাওলিকে। তারা সবাই জানেন, সব সমালোচনা আর গুঞ্জন বন্ধ করার একটাই রাস্তা, জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT