চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রত্যয়

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৭:৩৬ অপরাহ্ণ ২৩, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার গৃহীত পদক্ষেপে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র থাকলেও তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।  বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার পরিবেশ আমরা সৃষ্টি করছি, এ ব্যাপারে দেশবাসীর সহযোগিতা চাই। কারণ কিছু ষড়যন্ত্র তো থাকবেই। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ যেভাবে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও সুরক্ষিত করেছে এবং আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যেন সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারি, দেশবাসীর সেবা করে যেতে পারি। এজন্য দেশবাসীর সহযোগিতা ও দোয়া চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত আমরা করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হকসহ দলের পূর্বসূরী নেতা-কর্মী যাদের শ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে দলটি গণমানুষের বিশাল সংগঠনে পরিণত হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২’র ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২’র আইয়ুবের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬’র ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান এবং সর্বশেষ মহান মুক্তিযুদ্ধ, যার সবই পরিচালিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।তিনি বলেন, বাঙালি জাতির যা কিছু মহান অর্জন তার সবগুলোই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।

শেখ হাসিনা বলেন, সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্তবাংলাদেশকে জাতির পিতা গড়ে তুলেন। মাত্র ৯ মাসে জাতিকে একটি সংবিধান উপহার দেন। তিনি যখন তাঁর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের সংগ্রামে ব্যস্ত তখনই ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

Reneta

তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে নানা চক্রান্ত এবং নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে জনগণের সংগঠন আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়। কিন্তু এ অপচেষ্টা কখনই সফল হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা কখনোই দেশের স্বাধীনতা চান না।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। তখন দেশের মানুষ সুখের মুখ দেখতে থাকে। কিন্তু দেশী-বিদেশী ষড়যন্ত্রের কাছে ২০০১ সালে আওয়ামী লীগ পরাজিত হয়। আমাদের অপরাধ ছিল দেশের সম্পদ গ্যাস বিদেশী শক্তির হাতে তুলে না দেয়া, অথচ ওই সময় খালেদা জিয়া গ্যাস দেয়ার জন্য মুচলেকা দিয়েছিল। ওই সময় বেশি ভোট পেয়েও আসন কম পাওয়ার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি।

২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অমানসিক নির্যাতন চালায়। ওই সময়ে দলের ২১ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করা হয়। তাদের অত্যাচার, নির্যাতন একাত্তরের গণহত্যাকেও হার মানায়।তিনি বলেন, ২০০৮ সালে আবারো জনগণের ভোটে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়। এরপর সরকার গত সাড়ে ৭ বছরে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন, পররাষ্ট্র নীতি ও কৌশলসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ। জাতির পিতা দেশ স্বাধীন করার পর দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করেছিলেন। এরপর আর কোন সরকারের সময় আর এই প্রবৃদ্ধি অর্জিত হয়নি। বঙ্গবন্ধু গভীর সমুদ্র সীমা ও স্থলসীমানা আইন করে গিয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হতো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই দেশের জাতীয় সঙ্গীত কি হবে, পতাকার রং কি হবে তা ঠিক করেছিলেন। এমনকি বাংলাদেশের নামকরণও বঙ্গবন্ধুই করেছিলেন। মুক্তিযুদ্ধের সার্বিক প্রস্তুতি তিনি অনেক আগেই নিয়ে রেখেছিলেন।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সব সময় দলকে ঐক্যবদ্ধ রেখে সুসংগঠিত করেছে। এ জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছে-বলেন তিনি।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন করাই ছিল জাতির পিতার স্বপ্ন, আওয়ামী লীগও এই নীতিতে বিশ্বাস করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের এখন মাথাপিছু আয় বেড়েছে দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে, একে একে সকল সমস্যার সমাধান হয়ে আর্থ-সামাজিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সমগ্র বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।তিনি বলেন, আমরা একটি সার্বভৌম জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। বিশ্বের বুকে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। আওয়ামী লীগের নেতৃত্বে সরকার দেশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জুলাই ১০, ২০২৬

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT