চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ষড়যন্ত্রকারী’দের মুখোশ খুলে দেবেন গুলবাদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপের আগে হুট করেই পেয়েছিলেন আফগানিস্তানের নেতৃত্বভার। আসরে ভরাডুবির পর মোহ ভাঙতে সময় লাগেনি দেশটির ক্রিকেট বোর্ডের। দ্রুতই ওয়ানডের অধিনায়কত্ব হারান গুলবাদিন নাঈব। এতদিন চুপ থাকলেও বিশ্বকাপের ছয় মাস পর সেসময়ের পরিস্থিতি নিয়ে মুখ খোলার হুমকি দিয়েছেন তিনি। সবকিছুর পেছনে দলের ষড়যন্ত্রকারী ও মাফিয়াদের দোষ দেখতে পাচ্ছেন গুলবাদিন।

গত কয়েক মাস ধরেই আফগানিস্তানের অধিনায়কত্ব নিয়ে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছে। বিশ্বকাপের দুই মাস আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় আসগর আফগানকে। তখন তিন ফরম্যাটে নেতৃত্বের ভার দেয়া হয় তিনজনকে। টেস্টে রহমত শাহ, ওয়ানডেতে গুলবাদিন নাইব ও টি-টুয়েন্টির অধিনায়ক করা হয় রশিদ খানকে।

বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান রশিদ খান। তার কপালেও সুখ সয়নি! মাত্র চারমাস পর এ লেগস্পিনারকে সরিয়ে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে আসগরকে।

Banglabid

গুলবাদিন নেতৃত্বে আসার পর থেকেই একটা চাপা ক্ষোভ কাজ করছিল দলের সিনিয়র ক্রিকেটারদের মাঝে। বোদ্ধাদের ধারণা তাতেই বিশ্বকাপে বাজে হাল আফগানদের। নিজে তখন পর্যন্ত কিছু না বললেও অবশেষে বোমা ফাটাতে চলেছেন গুলবাদিন। ক্ষোভ উগরে দিতে টুইটারকে বেছে নিয়েছেন।

‘জানি অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন যে কেনো এতদিন এই মাফিয়াদের বিষয়ে মুখ খুলিনি। আমাকে একপাশে সরিয়ে কর্তৃপক্ষ আর অংশীদাররা কথা দিয়েছিলেন যে, তারা দ্রুতই সমস্যার সমাধান করবেন।’

‘কর্তৃপক্ষ এতদিনে এই সমস্যার সমাধান করেছে? সবার আগ্রহের কথা ভেবেই বলছি, যদি কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা না নেন, তাহলে একে একে সরকারী কর্মকর্তা থেকে শুরু করে বোর্ড সদস্য, খেলোয়াড়, সাবেক বোর্ড সদস্য, সকলের নাম ফাঁস করে দেব। জানতে হলে সঙ্গেই থাকুন।’

Reneta

আরেক টুইটে গুলবাদিন লিখেছেন, ‘সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার একটা চক্র আছে যারা ক্রিকেট ও বোর্ড কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে আছে। কেউ কেউ আবার স্থূলভাবে প্রচার করেছে যে, তারা নাকি আমার নেতৃত্বের কারণে বিশ্বকাপে ভালোভাবে পারফর্ম করতে পারেনি!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি

পরবর্তী

ফ্লাইটের সেরা আসন কোনটি?

পরবর্তী

ফ্লাইটের সেরা আসন কোনটি?

পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি, হাতের নাগালে সবজিও

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT