চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী বাতিল স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৫, মে ২০১৬
অন্যান্য, আদালত
A A

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রোববার চেম্বার জজের কাছে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ বৃহস্পতিবার বিকেলে রায়ের প্রতিক্রিয়ায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আগামী রোববার ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

রায়ের বিরোধিতার কারণ ব্যাখ্যা করে মাহবুবে আলম বলেন, ১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের বিষয়টি সংবিধানে উল্লেখ ছিল। কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক সরকার বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাত থেকে নিয়ে জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয়। যেহেতু সামরিক শাসনামলকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিলেন সেহেতু তাদের কার্যক্রমও অবৈধ। তাই বিচারপতিদের অপসারণে সামরিক সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটিও অবৈধ।

রায়ের সার্টিফায়েড কপিও সংগ্রহ করা হয়েছে এবং উচ্চ আদালতে আপিলের বিষয়ে নিজেদের পরিস্কার অবস্থানের কথা জানান অ্যাটর্নি জেনারেল।

বৃহস্পতিবার সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।  হাইকোর্টের এই রায়ের ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না।  বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে রায় ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়।

Reneta

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়। ১৯৭২ সালের সংবিধানেও তা সংসদের হাতেই ছিল।

কিন্তু ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়।

এর মধ্যে গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারক তদন্ত আইন ২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইনের খসড়ায় বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT