চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইয়ে একশ’র বেশি ভুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইয়ে একশ’র বেশি ভুল রয়েছে। শিক্ষাবিদরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভুল থাকায় আগামি প্রজন্মের বড় ধরনের ক্ষতি হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি বলছে, আগামী শিক্ষাবর্ষে এগুলো সংশোধন করা হবে।

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সাল থেকে। প্রতি বছর এই সব বইয়ে কম বেশি ভুল থাকে। আর সেই ভুল দিয়েই যদি শুরু হয় শিক্ষাজীবন তাহলে তার খেসারত দিতে হয় সারা জীবন।

২০২২ সালে প্রকাশিত জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের ১৭৮ পৃষ্ঠায় হয়েছে ২১ ফেব্রুয়ারি উৎসবের দিন। অথচ ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে দিনটিকে ঐতিহাসিকভাবে শহিদ দিবস হিসেবে পালন করা হয়েছে। অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের ১শ১৯-১শ২১ পৃষ্ঠায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নানা ইতিহাস ও বর্ণনা রয়েছে। এখানে জাতির পিতার কোনো তথ্য নেই।

সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের ১৫ পৃষ্ঠায় শহিদ শিরোনামে রচনায় বলা হয়েছে, ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্টভাষা। অথচ প্রকৃত সত্য হচ্ছে ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘোষণা করেন।

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ইতিহাসের কিছু তথ্যবিভ্রাটের পাশাপাশি ২২ পৃষ্ঠায় বাংলাদেশ বানান ভুল ছাপা হয়েছে। একই বইয়ের ২৮ পৃষ্ঠায় লেখা হয়েছে- জেনারেল এরশাদের সপ্তম সংশোধনী ও ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অথচ ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় করা হয়।

ইংরেজি মাধ্যমের বইয়ের আছে নানা ভুল। পাঠ্য বইয়ে এই ধরনের ভুল অন্যায়-বলছেন শিক্ষাবিদরা। অধ্যাপক এলতাসউদ্দিন ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এনসিটিবির মহাপরিচালক ছিলেন। তিনি বলেন, যোগ্য লোকের অভাবেই বই ভুল হয়ে থাকে।

পাঠ্যপুস্তক বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল বলেন, সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, ছাগলকে গাছে চড়িয়ে এবং ওড়না নিয়ে ভুল উপস্থাপনের কারণে বিতর্কে পড়েছিল জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড।

 

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে যেতে হচ্ছে ফ্লেচারকে

পরবর্তী

করোনার বিস্তার রুখতে দেশে দেশে নতুন বিধিনিষেধ

পরবর্তী
যাত্রীদের মুখে মাস্ক পরা, নিরাপত্তা চেকের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার বিস্তার রুখতে দেশে দেশে নতুন বিধিনিষেধ

আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষ, নিহত ৬

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT