চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেষ্ঠ ছবি ‘ছিছোড়ে’, আনন্দ-বেদনায় সুশান্তকে স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২১
বিনোদন
A A

৬৭তম জাতীয় পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে ভারত সরকার। যেখানে এ বছর শ্রেষ্ঠ হিন্দি ছবির পুরস্কার পেয়েছে সুশান্ত সিং অভিনীত ‘ছিছোড়ে’।

ছবিটির পুরো টিমের জন্য এই প্রাপ্তিটি বিশাল হলেও সুশান্তের অবর্তমানে তা বড়ই বেদনাদায়ক। আর তাইতো এদিন ছবিটির পুরো টিম স্মরণ করেছে প্রয়াত এই অভিনেতাকে। একই সাথে এই পুরস্কার সুশান্তকে উৎসর্গ করেছেন ‘ছিছোড়ে’ ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজক লিখেছেন যে, এই পুরস্কার আমি সুশান্তকে উৎসর্গ করছি। আমরা তাকে হারানোর ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আশা করি, এই পুরস্কার সুশান্তের পরিবার ও অনুরাগীদের কাছে কিছুটা হলেও আনন্দ এনে দিবে।

অন্যদিকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের প্রসঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এটি আসলেই চমকপ্রদ একটি বিষয়। যেটি আমরা চিন্তাও করতে পারিনি। সত্যি বলতে এখন আমাদের মিশ্র আবেগ। কারণ একদিকে যেমন পাওয়ার আনন্দ, ঠিক অন্যদিকে আমার খুব কাছের একজনকে হারানোর বেদনা রয়েছে। তবে আমি নিশ্চিত যে, সুশান্ত যেখানেই থাকুক না কেন এই প্রাপ্তিতে খুব খুশি হয়েছেন।

‘ছিছোড়ে’ ছবিটিতে দুই বয়সের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। কমেডি ড্রামাধর্মী এই ছবিটিতে আত্মহত্যার মত গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্র করে নির্মিত। যেখানে একঝাঁক কলেজ পড়ুয়া ছেলের জীবনই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু।

সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি ‘ছিছোড়ে’তে আরও অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর সহ বলিউডের একাধিক চেনা মুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিছোড়েতাহির রাজ ভাসিননীতেশ তিওয়ারিপ্রতীক বব্বরবরুণ শর্মাশ্রদ্ধা কাপুরসাজিদ নাদিয়াদওয়ালাসুশান্ত সিং রাজপুতসেরা ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT