বিআরবি কেবলস বিপিএল সিজন থ্রি’র ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বরিশাল বুলস মুখোমুখি হবে মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
অনেক কঠিন সময় পেরিয়ে ফাইনালে উঠে এসেছে বরিশাল বুলস। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিস গেইল না থাকলেও তাদের তুরুপের তাস হতে পারেন সাব্বির রহমান। শিরোপা জিতেই বিপিএলে নিজেদের প্রথম আসর শেষ করতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।






