চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরের আগে এইচপি ক্যাম্প শুরুর ভাবনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ২২, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম। মে-জুনের নিয়মিত কার্যক্রম শুরু করা যায়নি জুলাইয়ের শেষভাগেও। আশার ব্যাপার হল, এইচপি ক্যাম্প শুরুর বিষয়ে আনুষ্ঠানিক আলাপ-আলোচনা করেছেন নীতি-নির্ধারকরা।

বুধবার বিসিবি কার্যালয়ে এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয় সভা করেছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে। পরে জানান, আলোচনার বিষয়বস্তু ছিল এইচপি প্রোগ্রাম শুরু, নতুন কোচ নিয়োগ ও সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর।

‘আপনারা জানেন কোনকিছুই আগের মতো নেই। চাইলেই এইচপি ক্যাম্প শুরু করার ব্যাপারটা আমাদের হাতে নেই, তারপরও প্রোগ্রাম কীভাবে শুরু করা যায় ভাবছি। একাডেমির ওখানে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি, সেখানে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, তাদের ক্যাটারিং, স্বাস্থ্যবিধি, এসব ব্যাপার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই করে চিন্তা করতে হচ্ছে। কীভাবে করা যায় সেটি নিশ্চিতে আমরা আলাপ-আলোচনা করেছি। আবার বসবো সব প্রস্তাবনা নিয়ে।’

২৬ জনের এইচপি দল গড়েছেন নির্বাচকরা। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনও ছিলেন বুধবারের সভায়। আগে মিরপুরে ক্যাম্প হবে নাকি আগেভাগেই শ্রীলঙ্কায় গিয়ে সেখানেই এইচপি দল প্রস্তুতি নেবে, দুই ধরনের ভাবনাই আছে বিসিবির।

নাইমুর বললেন, ‘শ্রীলঙ্কায় যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলব, ট্রেনিং করব। তার আগেও তো একটা প্রস্তুতি দরকার, কোথাও যাওয়ার আগে। সেটা এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে। শ্রীলঙ্কা গিয়ে ক্যাম্প সেটাও হতে পারে, এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। এসব মাথায় আছে। আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে সেটি জানব।’

গত তিন মৌসুম এইচপির হেড কোচ হিসেবে কাজ করা সায়মন হেলমটের স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়েও আলোচনা চলমান আছে বলে জানালেন নাইমুর, ‘যারা যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের সংক্ষিপ্ত তালিকা আমরা করেছি। তাদের সাথে আবার যোগাযোগ করতে হবে। কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল করোনা মহামারীর আগে। তাদের মন-মানসিকতা এখন কেমন, তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে কিনা, সেটা নতুন করে জানতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচপি ক্যাম্পটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বইমেলা সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি চায় পিআইবি

মার্চ ৩, ২০২৬

বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ, কী বলছে পরিস্থিতি কিংবা ফিফা

মার্চ ৩, ২০২৬

নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিক জায়েদ!

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টারমার সাহায্য করছেন না এবং সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT