চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা দলের উপর আবারও সন্ত্রাসী হামলার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে চলতি মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা আছে শ্রীলঙ্কা দলের। কিন্তু নতুন করে সন্ত্রাসী হামলার হুমকিতে থমকে গেছে সিরিজের ভবিষ্যৎ!

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে যাতায়াত নেই আন্তর্জাতিক দলগুলোর। দু-একটা ব্যতিক্রম যদিও আছে, সেটা দেশটির মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের নির্বাসন কাটিয়েছে বলা যাবে না।

সেই দুঃসময় পেছনে ফেলে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন লঙ্কান ক্রিকেটারদের আবারও দেশটিতে সফরের কথা শুনে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি মূল্যায়নে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

Banglabid

নিরাপত্তা প্রতিবেদন পাকিস্তানিদের পক্ষে গেলেও লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হচ্ছে, নতুন করে হামলার হুমকি আছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর। এর ফলে লঙ্কান ক্রিকেট মহলে ফের শুরু হয়েছে আতঙ্ক।

সন্ত্রাসী হামলার তথ্য পেয়েই সফরের যৌক্তিকতা খুঁজতে বসে গেছেন কর্মকর্তারা। ‘নির্ভরযোগ্য’ সূত্রে পাওয়া সেই তথ্য যাচাই-বাছাই করে পাকিস্তানে যাওয়ার বিষয়টি আবারও নতুন করে ভেবে দেখা হবে বলে বিবৃতিতে জানিয়েছে এসএলসি।

মঙ্গলবার পাওয়া হুমকির বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই ঠিক হবে সিরিজের ভবিষ্যৎ। অবশ্য এর আগেই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অসম্মতি জানিয়েছেন লাসিথ মালিঙ্গাসহ সিনিয়র ১০ ক্রিকেটার। তাদের বাইরে রেখে দিমুথ করুনারত্নেকে টি-টুয়েন্টি দলের অধিনায়ক করে দল ঘোষণা করেছে এসএলসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT