চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা গেল টিম টাইগ্রেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্রাম দেয়ায় দলে নেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ।

গত সপ্তাহে সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের ১৬ সদস্যের দল জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪মে। ৭মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯, ১১ ও ১২মে হবে তিনটি টি-টুয়েন্টি।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছে ২৭ এপ্রিল লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মণি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসনিগারবাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানালিড স্পোর্টসশ্রীলঙ্কাসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT