চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় হারের বৃত্তে যুবাদের ঘুরপাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ যুব ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার ব্যবধান কমানোর চেষ্টায়ও ব্যর্থ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা সফরে চতুর্থ ওয়ানডেতে শেষে দারুণ লড়াই করে ১ উইকেটে হেরেছে সফরকারীরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী সোমবার। হোয়াইটওয়াশ এড়াতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই জুনিয়র টাইগারদের।
ডাম্বুলায় শনিবার স্বাগতিকদের ২২৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের যুবারা। অল্প পুঁজি নিয়ে শুরুতে ও শেষে দারুণ লড়াই করে মেহরব হাসানের দল। শেষ জুটিতে শ্রীলঙ্কার দরকার ছিল ৪ রান। ৩ বল আগেই তারা পৌঁছায় জয়ের বন্দরে।
রাভিন ডি সিলভা ৮৮ রানের ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। কিন্ত এ ব্যাটার আউট হতেই টানা দুটি উইকেট খোয়ালে হারের মুখে পড়ে স্বাগতিকরা।
৬৪ রানে ৪ উইকেট তুলে শুরুতে জয়ের আশা জাগায় বাংলাদেশ। কিন্তু রাভিনের দুর্দান্ত ইনিংসটি সফরকারীদের ছিটকে দেয় ম্যাচ দেখে।
১৫৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেট জুটির প্রতিরোধ দুইশ পাড়ি দেয় তারা। রাভিন ৮৮ করে আউট হলে ভাঙে ৫১ রানের জুটি। শেষে আরও দুটি উইকেট দ্রুত তুলে নিয়ে জয়ের আশা জাগায় বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করে হারে যুবারা। ৪৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
মুশফিক হাসান তিনটি ও আহসান হাবিব দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান ও আরিফুল ইসলাম।
টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মেহরব হাসান (৫২) ও আরিফুল ইসলামের (৫০) ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানের মাঝারি পুঁজি গড়ে। লঙ্কান বোলার দিনুথ ওয়ালেলাগে একাই নেন চার উইকেট।
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাযুব ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদকে টার্গেট করে শাকিবের ‘প্রিয়তমা’?

পরবর্তী

রোববার থেকে উচ্চমাধ্যমিকের ফরম পূরণ

পরবর্তী
উচ্চমাধ্যমিকের ফরম পূরণের জন্য ছাত্রীরা নিবন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার থেকে উচ্চমাধ্যমিকের ফরম পূরণ

নোনাজলের কাব্য সিনেমার ট্রেলার থেকে মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলারে ‘নোনাজলের কাব্য’, ২৬ নভেম্বর মুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT