চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় যাচ্ছেন মাশরাফী, অনিশ্চিত সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে সেটি উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ম্যাশের লঙ্কা সফরের বিষয়ে এমন ইঙ্গিতই দিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের দল। এরমধ্যে দল অনেকটাই গুছিয়ে এনেছেন নির্বাচকরা। শুক্রবার মাশরাফীর খেলা প্রসঙ্গে বাশার গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় সে ফিট। তার ফিটনেসটা অনেকটাই তার নিজের উপরে নির্ভর করে। একটা ফিটনেস টেস্ট দিতে তো হবে। কারণ একটু দুশ্চিন্তা অবশ্যই আছে। কারণ ও কিন্তু ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছে। একটু সময় পেয়েছে সেরে ওঠার। আশা করছি, শ্রীলঙ্কা সফরের আগে সুস্থ হয়ে যাবে। সে খেলবে না, এমন কিছু আমাদের কাছে আসে নাই।’

তবে শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না লিটন দাস। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসানের থাকাও নিশ্চিত নয় বলেই জানালেন হাবিবুল, ‘এটা নিয়ে আমরা বসেছিলাম। তাদের বিকল্প কাকে নেয়া যায়। লিটন ছুটি চেয়েছে। বিয়ে করছে। আর সাকিব সম্ভবত আগেই ছুটি নিয়েছিল। সেটাও আমরা নিশ্চিত হইনি। আমাদেরকে দুইটা বিকল্পই রাখতে বলা হয়েছে। সেভাবেই চিন্তা-ভাবনা করছি। এখনো ফাইনাল রিপোর্ট পাইনি। লিটনেরটা জানি ছুটি নিয়েছে, সাকিবেরটা এখনো জানি না, পারবে কি পারবে না।’

বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। মাশরাফী ছাড়াও বেশকিছু খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে শ্রীলঙ্কা সফরে সবাইকে পাবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন বাশার। বলেছেন, ‘একটা লম্বা সফর করে এসেছে সবাই। একটু বিশ্রাম দরকার ছিল সবার। কয়েকজনের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সে রিপোর্ট অবশ্য পাইনি। তবে যতদূর জানি, সবাই মোটামুটি (খেলতে) পারবেন। এ সিরিজে নতুন করে শুরু করা দরকার আমাদের। আশা করছি সবাইকে সুস্থ পাব। তাহলে সেরা দল নিয়েই যেতে পারব আমরা।’

শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকী দুটি ওয়ানডে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ট্রেলারেই ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT