চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় ইস্টার সানডের সকালে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯-তে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

হামলায় গুরুতর আহত হওয়ার কারণে চিকিৎসাধীন থাকাবস্থার মধ্যেই অনেকে মারা যাচ্ছেন। হামলায় কমপক্ষে ৫০০ ব্যক্তি আহত হয়েছিলেন।

গতকাল মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে তথাকথিত মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

তবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়াবর্ধনে দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, নিউজিল্যান্ডের মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কায় ‘ইস্টার সানডে’ পালনরতদের ওপর হামলা চালানো হয়েছে। তার বিশ্বাস, হামলায় দেশীয় দুটি ইসলামিক গোষ্ঠী জড়িত।

এই হামলার জন্য স্থানীয় ইসলামপন্থী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) প্রাথমিকভাবে দায়ী করে এর সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠীর সংযোগ রয়েছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের মুখপাত্র রাজিতা সেনারত্ন।

এদিকে, বুধবার এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘শ্রীলঙ্কার দাবির বিষয়ে আমাদের কাছে কোনো সরকারি বা গোয়েন্দা তথ্য নেই।’

গত মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের পরিবর্তন করতে চাই।’

গতকাল সারারাত ধরে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন ১৮ জনকে আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ। এ নিয়ে গত রোববারের হামলার পর থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন ৬০ জনকে আটক করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৯ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব আয় ৩৪৯০ কোটি টাকা

পরবর্তী

বিরল আবহাওয়া যা অন্য কোথাও দেখা যায় না

পরবর্তী

বিরল আবহাওয়া যা অন্য কোথাও দেখা যায় না

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT