চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ভালো কিছুর আশা মিরাজের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১:৩৯ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। এবার জাতীয় দলের হয়ে যাচ্ছেন সেখানে। মিরপুর একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে মিরাজ জানালেন লক্ষ্যের কথা, ‘শ্রীলঙ্কার মাটিতে এর আগে খেলেছি। ওখানে স্পিন খুব ভালো ধরে। আশা করি ভালো কিছু করতে পারবো।’

অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ইতিহাস সৃষ্টি করা মিরাজকে ঘিরে অধিনায়ক মুশফিকুর রহিমের প্রত্যাশা অনেক। সাকিব-মোস্তাফিজদের মতো মিরাজকে ম্যাচ উইনার হিসেবেই ধরছেন মুশফিক, ‘সাকিব, মোস্তাফিজ, মিরাজ- তিনজন আলাদা আলাদাভাবে স্কিলফুল বোলার। তারা যখন একটা দলের হয়ে বোলিং করবে, তখন প্রতিপক্ষের জন্য সেটা কঠিন ব্যাপারই হবে। এটা আমাদের দলের জন্য দারুণ ব্যাপার।’

অধিনায়কের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করবেন মিরাজ, ‘আমি সেরাটা দেয়ার ব্যাপারে আশাবাদী। দলের প্রয়োজন মেটাতে চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। শেষ দুটি সিরিজ থেকে অনেক কিছু শিখেছি। আমি চাই শ্রীলঙ্কা সফর স্মরণীয় করে রাখতে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখতে।’

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নেন মিরাজ। নিউজিল্যান্ড সফরে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছেন ৪ উইকেট। ভারতে সবশেষ টেস্টে নিয়েছেন ২ উইকেট। লঙ্কান স্পিন উইকেটে এবার পুষিয়ে দেওয়ার পালা এই অফস্পিনারের।

আগামী ৭ মার্চ গলে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোয় দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ। টেস্ট সিরিজের পর স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। দুপুর দুইটার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে মুশফিকবাহিনী। পিএসএল খেলতে দুবাইয়ে থাকা তামিম টেস্ট সিরিজের আগেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। আর পিএসএল খেলে রোববার দেশে ফিরে এদিন দলের সঙ্গেই শ্রীলঙ্কা গেছেন সাকিব-মাহমুদউল্লাহ। টেস্ট সিরিজে বাংলাদেশ দল ১৬ সদস্যের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদি হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT