চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি সাজিধ প্রেমাদাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১১, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হয়েছেন বিরোধীদলীয় নেতা সাজিধ প্রেমাদাসা। অন্যান্য রাজনৈতিক দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে।

সংকট থেকে উত্তরণে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনের সভাপতিত্বে অনলাইন বৈঠকে করছেন সর্বদলীয় রাজনৈতিক নেতারা। আইন ভঙ্গকারীদের দেখা মাত্রই সেনাবাহিনীকে গুলির নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’র পদত্যাগের পর জারি করা কারফিউয়ে কলম্বোর পরিস্থিতি ছিল থমথমে। নিরাপত্তার জন্য শহরজুড়ে কয়েক হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

সঙ্কট সমাধানে নতুন সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বিরোধীদলীয় নেতা সাজিধ প্রেমাদাসা। এ নিয়ে সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপ আবেবর্দেনের সভাপতিত্বে অনলাইনে জরুরি বৈঠক করছেন সর্বদলীয় রাজনৈতিক নেতারা। অন্যান্য রাজনৈতিক দলও সাজিথ প্রেমাদাসাকে সমর্থন দিতে রাজি হয়েছে। নতুন সরকার প্রধান চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর নন্দলাল বীরসিংহে।

পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে ত্রিনকোমালে নৌ ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। কারফিউর মধ্যে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের চেষ্টা করলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহিংসতা ও বিশৃঙ্খলায় উদ্বেগ জানিয়ে দোষীদের বিরুদ্ধে স্বাধীন ও স্বচ্ছভাবে তদন্তের আহবান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। বিক্ষোভকারীদের দমানোর ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে সংযত থাকা এবং মানবাধিকার অনুযায়ী কাজ করার আহবান জানিয়েছে তারা।

Reneta

শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশনার টুইটে বলেছেন, ভারত শ্রীলঙ্কায় সেনাবাহিনী পাঠাচ্ছে বলে কথা রটেছিল তা গুজব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভকারীশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT