চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় পুরষ্কৃত ইমপ্রেসের ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
কমলা রকেট

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার জয় করলো ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’।

জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা মিঠু। উৎসব থেকে ফিরে এসে চ্যানেল আই অনলাইনকে মিঠু বলেন, জাফনা চলচ্চিত্র উৎসবটি বেশ গোছানো। জুরি বোর্ডে যারা ছিলেন তারা প্রত্যেকেই ‘কমলা রকেট’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উৎসব সমাপনী বক্তৃতায় বিচারকরা বিশেষভাবে আমার ছবিটি নিয়ে বহুক্ষণ কথা বলেন। প্রত্যেক জুরিই ‘কমলা রকেট’ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। এমন অভিজ্ঞতা আমার জন্য আনন্দের।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রটি ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ নির্বাচিত হওয়ার আগেই প্রদর্শনীতেও বেশ প্রশংসিত হয় বলে জানান মিঠু। তিনি বলেন, ছবিটি যেদিন প্রদর্শনীর আয়োজন করা হয় সেদিনই শো শেষে ডিরেক্টোরিয়াল টক হয়। সেখানে দর্শকের নানা প্রশ্নের উত্তর থাকে। সেখানে আমি ছিলাম। কিন্তু সমাপনী অনুষ্ঠানেও আমার ছবি নিয়ে স্পেশালি অনেকে কথা বলবেন এটা জানা ছিল না। আর ডেব্যু ডিরেক্টর হিসেবে পুরস্কার জয় মানে আমার কাছে বিরাট কিছু! তাছাড়া এই পুরস্কার গ্রহণের মাধ্যমে জাফনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রথম জয়ও নিশ্চিত হলো!

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠুর পরিচালিত এই ছবিটি সিনেবোদ্ধা মহলে বেশ প্রশংসাও কুড়ায়। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘কমলা রকেট’।

কমলা রকেট

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Reneta

এক নজরে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিজয়ী চলচ্চিত্র:
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: ভৈরামুথু ভামাদেভান
অডিয়েন্স অ্যাওয়ার্ড ফর মোস্ট পপুলার শর্ট ফিল্ম: ‘উইডিমানিয়ামুম ইদিয়ান থুওয়াক্কুম’ (মাথি সুথা, শ্রীলংকা)
বেস্ট ডেব্যুট ফিল্ম: কমলা রকেট (নূর ইমরান মিঠু, বাংলাদেশ)
স্পেশাল জুরি মেনশন: ‘মাই সন ইজ গে’ (লোকেশ কুমার, ভারত)
বেস্ট শর্ট ফিল্ম (ইন্টারন্যাশনাল): ‘দাদ্য- দ্য উডপ্যাকারস অফ রোথা’ (পূজা গুরাং ও বিভূষণ বাসনেত, নেপাল)
বেস্ট শর্ট ফিল্ম (ন্যাশনাল): ‘চিলড্রেন অব হোয়াইট’ (দুলানকা দেবেন্দ্র, শ্রীলংকা)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকমলা রকেটচ্যানেল আই অনলাইনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT