চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার মতো বাংলাদেশও খেলবে প্রস্তুতি ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ১৫, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ দলও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২০ মে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবে ৫০ ওভারের ম্যাচ।

পরদিন বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সফরকারীরা ১৮ সদস্যের দল নিয়ে রোববার বাংলাদেশ সফরে আসছে। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে লঙ্কানরা।

সরাসরি হোটেলে উঠবে গোটা দল। তিন দিন রুম কোয়ারেন্টাইন করবে তারা। এর মধ্যে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে আগামী ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ মিলবে।

২৩ মে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

ঈদের ছুটি কাটিয়ে তামিম-মুশফিকরা ১৮ মে থেকে ফের অনুশীলন শুরু করবেন। বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও এখনো মূল দল চূড়ান্ত করেনি বিসিবি।

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রস্তুতি ম্যাচবাংলাদেশ দলবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT