চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে গোতাভায়া রাজাপাকসে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছেন পদুজানা পেরামুনা দল থেকে মনোনীত মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাভায়া রাজাপাকসে।

এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী সিংহলি,বৌদ্ধ অধ্যুষিত এলাকার বেশিরভাগ আসনে জয়ী হয়েছেন ৭০ বছর বয়সী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল গোতাভায়া।

তারপরই রয়েছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক দলের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট রাজাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসা। তবে এখনও শ্রীলঙ্কায় ভোট গণনা বাকি রয়েছে। রোববার রাত ১১টা নাগাদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে জানা গেছে।

অন্যদিকে শনিবার নির্বাচনকে ঘিরে শ্রীলঙ্কার কিছু এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী থাকলেও প্রতিযোগিতায় এগিয়ে আছেন মূলত দু’জন প্রার্থী৷

বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহল গোষ্ঠীর কাছে বেশ জনপ্রিয় গোতাভায়া রাজাপাকসে৷ সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোতাভায়া রাজাপাকসে ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷

গত এপ্রিলের বোমা হামলার পর সংখ্যাগরিষ্ঠ সিংহল গোষ্ঠীর সদস্যরা প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে দেখতে চাইছেন যিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কৌশলগত সমাধান দিতে পারবেন৷

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিংহল গোষ্ঠীর প্রথম পছন্দ গোতাভায়া রাজাপাকসে, ডয়চে ভেলেকে এমনটাই বলেছেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শ্রীলংকার ওপেন ইউনিভার্সিটির প্রফেসর ড. হারশানা রাম্বুকএয়েলা৷

‘তবে তার বিরুদ্ধে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে, যেটি প্রতিযোগিতায় তাকে কিছুটা পেছনে ফেলতে পারে’, বলেন ড. হারশানা।

অন্যদিকে সজিত প্রেমাদাসা দারিদ্র দূরীকরণসহ উন্নয়নমূখী প্রকল্পের জন্য ভোটারদের কাছে বেশ জনপ্রিয় বলে জানা গেছে৷ বর্তমান সরকারের গৃহায়ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত প্রেমাদাসা তার রাজনৈতিক ইশতেহারে দারিদ্র বিমোচনের বিষয়াদিকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে৷

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট হতে হলে দেশটির সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ভোট পাওয়াটাও জরুরি৷

এপ্রিলের বোমা হামলার পর এ দুই সম্প্রদায়ে মধ্যে এক ধরনের অবিশ্বাস জন্ম নিয়েছে আর যে কারণে এ সংখ্যালঘুরা মূলত কোন প্রার্থীর উপর রাজনৈতিক আস্থা রাখবে সে বিষয়টি অনুমান করা যাচ্ছে না৷

ভৌগলিকভাবে শ্রীলংকা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দির্ঘদিন ধরেই নয়াদিল্লি ও বেইজিং কলম্বোতে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার প্রতিযোগিতা লিপ্ত রয়েছে।

২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপাকসের শাসনামলে শ্রীলংকার রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে চীনের সরব উপস্থিতি দেখা গেছে৷ তবে ২০১৫ সালে মাইথ্রিপালা সিরিসেনা ক্ষমতায় আসার পর এ সম্পর্কে ভাটা পড়তে দেখা গেছে৷

গোতাভায়া রাজাপাকসে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, তিনি ক্ষমতায় আসলে বেইজিংয়ের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন৷

ট্যাগ: নির্বাচনশ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছরের অপেক্ষায় শেষ হলো ফোকফেস্ট

পরবর্তী

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক

পরবর্তী

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক

বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

সর্বশেষ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT