চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে আইসিসির তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুঁকতে থাকা শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন এবং খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসি।

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ক্রিকেটের সততা ধরে রাখতে আইসিসি সবসময় কাজ করে যাচ্ছে। যেখানে সততা নিয়ে প্রশ্ন উঠবে সেখানে কাজ করতে হবে।’

মার্শাল জানিয়েছেন, তারা লঙ্কান ক্রিকেট সংশ্লিষ্ট বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেছেন।

Banglabid

চলমান তদন্ত নিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি ইংল্যান্ডের সাবেক এই নাম করা পুলিশ কর্মকর্তা।

আইসিসি তদন্তে নামার আগে ক্রিকেট শ্রীলঙ্কা থেকে চুক্তিবদ্ধ ৪০জন খেলোয়াড়কে স্বাধীন তদন্তের বিষয়ে অবহিত করা হয়।  সম্প্রতি দেশটির একটি টিভি চ্যানেলে সাবেক ক্রিকেটার এবং নির্বাচক প্রমদ্য ঋক্মসিংহে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে বড় ধরনের অভিযোগ তোলেন। তার দাবি, শ্রীলঙ্কার বাজে খেলার পেছনে বোর্ডের বর্তমান কর্মকর্তারা দায়ী। শুধু তাই নয় খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ এনে কয়েকটি ম্যাচকে তিনি ‘অস্বাভাবিক ধরনের’ বলেছেন।

সাবেক এই বোর্ড কর্তার অভিযোগকে ‘অপমানজনক এবং বেদনাদায়ক’ বলে বিবৃতি দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।

Reneta

বিবৃতিতে বলা হয় খেলোয়াড়রা এই অভিযোগকে ভিত্তিহীন মন্তব্য করে বলেছেন, ‘আমরা দুইশ ভাগ কমিটমেন্ট দিয়ে আমাদের মাতৃভূমির জন্য খেলি।’

শ্রীলঙ্কা সম্প্রতি দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৯টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে। ভারত সফরের আগে থেকেই ছন্দে নেই দেশটি। সম্প্রতি নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন জয়সুরিয়ারা। এরপর কিছুদিন আগে নতুন কমিটি গঠন করা হয়। শ্রীলঙ্কার ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের অভিযোগ বেশ পুরনো। নতুন কমিটি গঠনের দিনও দেশটির ক্রীড়ামন্ত্রী উপস্থিত ছিলেন।

জুলাই মাসে লঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন তোলেন। ওই সময় তিনি দলের সঙ্গে ভারতে ছিলেন। ফাইনালে ভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা।

দেশটি যে দল নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় সেই দল থেকে চারজনকে বাদ দিয়ে ফাইনালের দল ঘোষণা করা হয়! বিষয়টি নিয়ে দেশে ফিরে সন্দেহ প্রকাশ করেন রানাতুঙ্গা। কিন্তু এতদিন কোনও তদন্ত হয়নি।  এবার যখন সেটা শুরু হলো, তখন ফলাফল কী হয় সেটা দেখতে নিশ্চয়ই মুখিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্য চাইলেন সাকিব

পরবর্তী

রোহিঙ্গা শিশুদের সহায়তায় ইউনিসেফের ত্রাণ ঢাকায়

পরবর্তী
ঢাকায় রোহিঙ্গা শিশুদের জন্য ত্রাণ বহন করছে বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের সহায়তায় ইউনিসেফের ত্রাণ ঢাকায়

পাথরের চোখ নিয়ে এইচএসসিতে সুলতানার ভাল ফলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাথরের চোখ নিয়ে এইচএসসিতে সুলতানার ভাল ফল

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT