স্পোর্টস

শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের শুভ সূচনা

শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের শুভ সূচনা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ৪-২ গোলে শ্রীলংকাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে উপচে পড়া দর্শক উপভোগ করলো বছরের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়।   

‘এ’ গ্রুপের এই ম্যাচের ১৭ মিনিটে শাখাওয়াত রনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটে লংকানরা সময়তায় ফিরলেও দু’মিনিট পরই ইয়াসিনের গোলে আবারো লিড নেয় লাল-সবুজ। ৪৩ মিনিটে জীবন গোল করলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান  কমিয়ে স্কোর ৩-২ করে লংকানরা। আর শেষ দিকে রনির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বিষয়:বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…